Wednesday, June 10, 2026
Live

জাপানের সামরিক পুনর্গঠন নিয়ে বিশ্বকে সতর্ক করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানের সামরিক পুনর্গঠন নিয়ে বিশ্বকে সতর্ক করল চীন

এপ্রিল ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের সব শান্তিপ্রিয় দেশকে সতর্ক থেকে জাপানের নব্য সামরিকতাবাদী তৎপরতা দৃঢ়ভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

‘জাপান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত’ দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন। জাপানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে সম্প্রতি এমন বিতর্কিত মন্তব্য করেন প্রধানমন্ত্রী তাকাইচি।

এ প্রসঙ্গে মুখপাত্র লিন চিয়ান বলেন, তাকাইচি প্রশাসন সাম্প্রতিককালে জাপানের সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতির কথাও তুলেছেন। গত শতকে আগ্রাসন ও সম্প্রসারণের সময় চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে জাপান যে ভয়াবহ অপরাধ করেছিল সংবাদ সম্মেলনে সে কথাও স্মরণ করিয়ে দেন মুখপাত্র লিন চিয়ান।

সেই ইতিহাসের প্রেক্ষাপটে এবং সামরিকবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কায়রো ঘোষণা, পটসডাম ঘোষণা ও জাপানের আত্মসমর্পণ দলিলসহ বিভিন্ন নথিতে জাপানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্ত রয়েছে। এ ছাড়াও দেশটির সংবিধানেও সামরিক শক্তি ও যুদ্ধের অধিকার নিয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে বলে জানান চীনা মুখপাত্র।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, শুধু আত্মরক্ষামূলক নীতি থেকে সরে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতির দিকে জাপানের সাম্প্রতিক পদক্ষেপ দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ পথে নিয়ে যাচ্ছে। যার ফলে জাপান তার শান্তির নীতি থেকে সরে আসছে।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.