জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান বিষয়ক ভুল মন্তব্যের প্রতিবাদে জাপানের বিভিন্ন স্থানে ঘনঘন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় ২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানী টোকিওতে বহু মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানান। তাঁরা শান্তিপূর্ণ সংবিধানে অবিচল থাকার এবং সানাইয়ে তাকাইচিকে তাঁর ভুল বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। সমাবেশে অনেক প্রতিবাদকারী ‘শান্তিপূর্ণ সংবিধান রক্ষা করো’, ‘সামরিক শক্তি বৃদ্ধির বিরোধিতা করি’ এবং ‘সানাইয়ে তাকাইচি শিগগির পদত্যাগ করো’—এমন স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন। সেখানে অংশগ্রহণকারীরা বক্তব্যও রাখেন। তাঁরা জাপান সরকারের সাম্প্রতিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ‘তিনটি অ-পারমাণবিক নীতি’ পরিবর্তনের প্রচেষ্টার সমালোচনা করেন। সমাবেশে একজন অংশগ্রহণকারী বলেন, পারমাণবিক খাতে জাপানকে সতর্ক থাকতে হবে। ‘তিনটি অ-পারমাণবিক নীতিতে’ অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। আরেকজন অংশগ্রহণকারী বলেন, ‘জাপান অতীতে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধের পর জাপানের জনগণ শপথ নিয়েছিলেন যে, তাঁরা আর কখনোই যুদ্ধ করবেন না। কিন্তু জাপান আবারও বিদেশে যুদ্ধে অংশগ্রহণের দিকে এগোচ্ছে। আমরা এমন পরিস্থিতি আর মেনে নেব না। আমাদের উচিত শান্তিপূর্ণ সংবিধানের চেতনা প্রচার করা।’ (আকাশ/তৌহিদ/ফেইফেই)
জাপানে শান্তিপূর্ণ সংবিধান রক্ষায় জনগণের সমাবেশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.