জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে সহিংস ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিতে থাকা চীনা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানে নিযুক্ত চীনা দূতাবাস। শনিবার এক নোটিশে এই সতর্কতা জারি করা হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি জাপানের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। বিশেষ করে ফুকুওকা, শিজুওকা ও আইচি প্রিফেকচারে সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এতে বলা হয়, জাপানে ভ্রমণরত কয়েকজন চীনা নাগরিক কোনো কারণ ছাড়াই গালিগালাজ ও শারীরিক হামলার শিকার হয়েছেন এবং এতে তারা আহত হয়েছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর টোকিওর শিনজুকু এলাকায় একটি গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় দুই চীনা নাগরিক গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এই অবস্থায় আপাতত জাপানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস। আর যারা এরইমধ্যে জাপানে রয়েছেন, তাদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির দিকে খেয়াল রাখা, সবসময় সতর্ক থাকা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া
জাপানে সহিংসতা বাড়ায় চীনা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান চীনা দূতাবাসের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.