Wednesday, June 10, 2026
Live

সিজিটিএন জরিপ: জাপান আগ্রাসনের পথে ফিরে আসায় সমালোচনা ৮০ শতাংশ নেটিজেনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
CGTN民调丨日本开始“贩卖战争”,超八成受访者批其“重返侵略”!

জাপান অবশেষে প্যান্ডোরার বাক্স খুলেছে। আজ জাপান সরকার প্রাণঘাতি অস্ত্রের রপ্তানি অনুমোদন করেছে। এটি হচ্ছে ‘নতুন সামরিকবাদের' একটি বিপজ্জনক পদক্ষেপ। এ সম্পর্কে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন বিশ্বের নেটিজেনদের ওপর একটি জরুপ চালায়। এতে দেখা যায়, ৮২.৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জাপানের ডানপন্থীদের এহেন আচরণের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জাপানের সামরিকবাদের মিল রয়েছে, যা জাপানকে আবারও অত্যন্ত বিপজ্জনক পথে নিয়ে যাবে।

জরিপে অংশগ্রহণকারী ৮৬.২শতাংশ সমালোচনা করে বলেছেন, জাপান সরকার 'কায়রো ঘোষণা', 'পটসডাম ঘোষণা' এবং জাপানের আত্মসমর্পণের দলিল ও জাপানের সংবিধান গুরুতরভাবে লঙ্ঘন করেছে; ৮৫.১ শতাংশ অংশগ্রহণকারীর মতে, জাপানের ডানপন্থীদের আচরণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য নতুন বাস্তব হুমকি তৈরী করবে; ৮৬.৩ শতাংশ মনে করেন, জাপান 'পুনঃসামরিকবাদ' এগিয়ে নিচ্ছে এবং ইতোমধ্যেই তা পুনরুজ্জীবিত হয়েছে।

এদিকে, ৮৬.৮ শতাংশ অংশগ্রহণকারী আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়েছেন যে, জাপানের ‘নতুন সামরিকবাদ' দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। একযোগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় এবং যুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে হবে।

জরিপটি চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রুশ ভাষার প্লাটফর্ম-এ প্রকাশিত হয়। প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে মোট ৪৪৯৫ জন নেটিজেন এতে অংশ নেন।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.