Wednesday, June 10, 2026
Live

‘জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়ার যোগ্যতা রাখে না’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়ার যোগ্যতা রাখে না’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার কোনো যোগ্যতা জাপানের নেই। এ মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক বার্ষিক বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ফু বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ‘জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ’ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০ বছর, একইসঙ্গে জাপানি দখলদারিত্ব থেকে তাইওয়ান চীনের কাছে ফেরত আসারও ৮০ বছর পূর্ণ হচ্ছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান প্রসঙ্গে করা মন্তব্যকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেন প্রতিনিধি।

ফু ছোং বলেন, ‘সানায়ে তাকাইচির মন্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং এক চীন নীতি ও চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক নথির গুরুতর লঙ্ঘন।’ তিনি আরও বলেন, এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি, যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলোর প্রতি অপমান। 

শুভ/জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.