Friday, June 19, 2026
Live

জার্মানি-চীনের জ্বালানি ও উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পুনঃসামরিকীকরণে পথে গেলে আবারও জাপানের পরাজয় অনিবার্য: সতর্কবার্তা চীনের

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশের সঙ্গে জ্বালানি রূপান্তর, হাইড্রোজেন প্রযুক্তি এবং উন্নত উৎপাদন খাতে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানির উত্তরাঞ্চলীয় প্রদেশ শ্লেসভিগ-হলস্টাইন।

সম্প্রতি চীনের গণমাধ্যম সিনহুয়াকে সাক্ষাৎকারে প্রাদেশিক মিনিস্টার-প্রেসিডেন্ট ড্যানিয়েল গুন্থার বলেন, দুই অঞ্চলের মধ্যে ৪০ বছরের দীর্ঘ অংশীদারিত্ব রয়েছে এবং এই সময়ে বিজ্ঞান, গবেষণা ও ব্যবসায়িক ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আরও বলেন, জটিল ভূ-রাজনৈতিক ও বাণিজ্য পরিস্থিতির মধ্যেও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো গুরুত্বপূর্ণ।

গত কয়েক দশকে শ্লেসভিগ-হলস্টাইন চীনে ২০০টিরও বেশি স্থানীয় প্রতিষ্ঠানকে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করেছে। একই সময়ে চেচিয়াং প্রদেশের প্রায় ৭০টি প্রতিষ্ঠান জার্মানির এই অঞ্চলে কার্যক্রম শুরু করেছে।

এ প্রসঙ্গে গুন্থার বলেন, হাইড্রোজেন প্রযুক্তি ভবিষ্যতে দুই অঞ্চলের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। পাশাপাশি অফশোর বায়ু শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যাটারি উৎপাদনের মতো খাতেও যৌথ কাজের সম্ভাবনা রয়েছে।

জ্বালানি খাতকে দুই পক্ষই সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে। শ্লেসভিগ-হলস্টাইন পারমাণবিক শক্তি ধাপে ধাপে বন্ধ করে সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে। ২০২৬ সালের মধ্যে সেখানে প্রায় ১০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, পাশাপাশি সৌর শক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.