Wednesday, June 10, 2026
Live

জার্মান চ্যান্সেলরের চীন সফর ফলপ্রসূ হয়েছে: বেইজিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জার্মান চ্যান্সেলরের চীন সফর ফলপ্রসূ হয়েছে: বেইজিং

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মেথ্‌সের চীন সফর ফলপ্রসূ হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। মাও নিং বলেন, গতকাল (বুধবার) প্রেসিডেন্ট সি চিন পিং চ্যান্সেলর ফ্রিডরিচ মেথ্‌স-এর সাথে দেখা করেন, প্রধানমন্ত্রী লি ছিয়াং মেথ্‌স-এর সাথে আলোচনা করেন, এবং দুই পক্ষ ‘চীন-জার্মানি যৌথ প্রেস বিবৃতি’ প্রকাশ করে।

দুই দেশের নেতারা জানান, বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। বিশ্বের দুটি প্রভাবশালী দেশ হিসেবে, চীন ও জার্মানির উচিত, কৌশলগত যোগাযোগ ও কৌশলগত পারস্পরিক আস্থা শক্তিশালী করা; উন্মুক্তকরণ ও সহযোগিতা বজায় রাখা; বহুপাক্ষিকতা ও মুক্ত-বাণিজ্য সমর্থন করা; জাতিসংঘের মর্যাদা সমুন্নত রাখা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলা।

তাঁরা আরও বলেন, চীন ও জার্মানির কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর হলে, শুধু দুই দেশের জনগণের কল্যাণ হবে না, বরং বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতেও তা অবদান রাখবে। উভয় পক্ষ চীন-জার্মানি আন্তঃসরকারি পরামর্শ ব্যবস্থার মতো প্রাতিষ্ঠানিক সংলাপ ব্যবস্থার ভূমিকা অব্যাহত রাখতে ইচ্ছুক এবং পরস্পরের বন্ধুত্বপূর্ণ ও উন্মুক্ত যোগাযোগ চালিয়ে যেতে আগ্রহী। মুখপাত্র আরও বলেন, বাস্তবমুখী সহযোগিতা হলো চীন-জার্মান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার ৩০ জন জার্মান প্রতিনিধি চ্যান্সেলর ফ্রিডরিচ-এর সাথে চীন সফর করেন, যা চীন-জার্মানি সহযোগিতা গভীরতর করার আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসের প্রতিফলন।

সফরকালে, দুই দেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে সবুজ রূপান্তর, রীতিনীতি, খেলাধুলা ও গণমাধ্যমের মতো ক্ষেত্রে সহযোগিতার দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন এবং চীন-জার্মানি অর্থনৈতিক উপদেষ্টা কমিটির সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। জার্মান কোম্পানিগুলৌ চীনের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে এবং চীনে বিনিয়োগ বাড়াতে চায়। 

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.