Wednesday, June 10, 2026
Live

জাহাজ নির্মাণে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাহাজ নির্মাণে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখল চীন
ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে চীন। ২০২৫ সালেও জাহাজ নির্মাণের পরিমাণ, নতুন কার্যাদেশ এবং হাতে থাকা কার্যাদেশের দিক থেকে চীন বৈশ্বিক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। রোববার দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, টানা ১৬ বছর ধরে এই খাতে বিশ্বসেরার মুকুট চীনের দখলেই রয়েছে। ২০২৫ সালে চীনের জাহাজ নির্মাণের সক্ষমতা এবং বৈশ্বিক বাজারের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। গত এক বছরে চীন মোট ৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডেডওয়েট টন জাহাজ নির্মাণ সম্পন্ন করেছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। এটি বিশ্ববাজারের মোট পরিমাণের ৫৬ দশমিক ১ শতাংশ। নতুন অর্ডারের ক্ষেত্রে চীন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গত বছর তারা ১০ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডেডওয়েট টনের নতুন অর্ডার পেয়েছে, যা বিশ্বের মোট অর্ডারের ৬৯ শতাংশ। বিশ্বের ১৮টি প্রধান ধরনের জাহাজের মধ্যে ১৬টির ক্ষেত্রেই গত বছর সবচেয়ে বেশি নতুন অর্ডার পেয়েছে চীন। শুভ/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.