ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: জিন থেরাপির জন্য প্রয়োজন হয় থেরাপিউটিক জিন সরবরাহ। আর এই সরবরাহের কাজে এডিনো-অ্যাসোসিয়েটেড ভাইরাস বা এএভি (এএভি) জিন বহনের গুরুত্বপূর্ণ বাহক। এগুলোর জিন সেগমেন্টেশনের নমনীয়তা বেশি, জিন পুনর্গঠনের দক্ষতাও শক্তিশালী। বড় আকারের জিন বহনের ক্ষেত্রে এএভির ধারণক্ষমতা সীমিত। চাইনিজ বিজ্ঞান একাডেমির শেনচেন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজির অধ্যাপক লু চোংহুয়ার নেতৃত্বে একটি গবেষক দল, এবং পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হাসপাতালের সহযোগীরা যৌথভাবে এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা স্নায়ুতন্ত্রে বড় আকারে থেরাপিউটিক জিন কার্যকরভাবে পৌঁছে দিতে পারে।
এ প্রযুক্তির নাম এএভি উইথ ট্রান্সলোকেশন লিঙ্কেজ বা এএভিলিঙ্ক।
গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে ৭ হাজারেরও বেশি বিরল রোগ শনাক্ত হয়েছে। রোগগুলোর বেশিরভাগই জিনগত পরিবর্তনের কারণে হয়। এসব রোগের কার্যকর চিকিৎসাও নেই।
সাম্প্রতিক বছরগুলোয় জিন থেরাপি একটি নতুন চিকিৎসা কৌশল। এতে রোগ সৃষ্টিকারী জিনগুলোকে মেরামত, প্রতিস্থাপন বা দমন করার মাধ্যমে চিকিৎসা করা যায়। ফলে বিরল রোগসহ নানা জিনগত রোগের চিকিৎসায় নতুন আশা তৈরি হয়েছে।
এএভিলিঙ্ক কৌশল ব্যবহার করে গবেষকরা একটি ভেক্টর ব্যাংক তৈরি করেছেন।
এতে ১৯৩টি বড় জিন অন্তর্ভুক্ত রয়েছে।
এই জিনগুলো অটিজম ও মৃগীরোগসহ বিভিন্ন বংশগত রোগের সঙ্গে সম্পর্কিত।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
জিন থেরাপিতে জিন বহনের নতুন পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.