Wednesday, June 10, 2026
Live

জিমি লাইয়ের সাজা নিয়ে ব্রিটিশ মন্তব্য ও মার্কিন সংবাদপত্রের প্রতিবাদ জানাল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জিমি লাইয়ের সাজা নিয়ে ব্রিটিশ মন্তব্য ও মার্কিন সংবাদপত্রের প্রতিবাদ জানাল চীন
হংকংয়ের চীন-বিরোধী বিক্ষোভের উস্কানিদাতা জিমি লাইয়ের সাজা নিয়ে মার্কিন গণমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল', 'ওয়াশিংটন পোস্ট'র সম্পাদকীয় এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চীন। সোমবার ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেং চেকুয়াং ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। চীনা রাষ্ট্রদূত বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। এই ধরনের বক্তব্য আইনের শাসনের মর্যাদা ভুলুণ্ঠিত করে এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলোর চরম লঙ্ঘন। ব্রিটেনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, জিমি লাই হংকংয়ের চীন-বিরোধী দাঙ্গাগুলোর প্রধান পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী ছিলেন। ব্রিটিশ পক্ষ একে ‘শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা’বলে দাবি করলেও চীন তা প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রদূত আরও বলেন, হংকংয়ের ওপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান অনেক আগেই হয়েছে। তাই হংকংয়ের অভ্যন্তরীণ বা বিচারিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ব্রিটেনের নেই। এদিকে একই বিষয়ে হংকংয়ে অবস্থিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনারের কার্যালয় ওয়াল স্ট্রিট জার্নাল', 'ওয়াশিংটন পোস্টে’র তীব্র সমালোচনা করেছে। মঙ্গলবার পৃথক দুটি চিঠির মাধ্যমে এই দুই প্রভাবশালী সংবাদপত্রের দাবিগুলোকে ‘অযৌক্তিক’, ‘মিথ্যা’ এবং ‘ইচ্ছাকৃত বিকৃতি’ বলে প্রত্যাখ্যান করেছে চীন। চিঠিতে যা বলা হয়, পত্রিকাটি জিমি লাইয়ের বিচারকে 'সাজানো নাটক' বলে অপবাদ দিচ্ছে। লাইকে 'স্বাধীনতাপ্রেমী সংবাদপত্রের মালিক' হিসেবে মহিমান্বিত করা হয়েছে, অথচ তিনি চীনের বিরুদ্ধে বিদেশি নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন এবং প্রকাশ্যেই বলেছিলেন তিনি 'আমেরিকার জন্য লড়ছেন'। ১৫০ দিনের বিচার প্রক্রিয়া এবং ৮৫৫ পৃষ্ঠার রায়ের পরও 'প্রমাণের অভাব' দাবি করা চরম অযৌক্তিক। চাপ প্রয়োগ করে লাইকে মুক্তি দেওয়ার দাবিকে 'আইনের শাসন এবং কূটনীতির প্রতি অবমাননা' হিসেবে বর্ণনা করা হয়েছে। এর আগে গত সোমবার হংকংয়ের হাইকোর্ট জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জিমি লাইকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এর মধ্যে দুটি অভিযোগ ছিল বিদেশি শক্তির সাথে যোগসাজশ এবং একটি ছিল রাষ্ট্রদ্রোহিতামূলক প্রকাশনা ছড়ানোর ষড়যন্ত্র। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.