ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল- এইচকেএসএআর-এর জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার পর জাতীয় নিরাপত্তা আইনকে সমর্থন করে কথা বলেছেন ল্যান কোয়াই ফং গ্রুপের চেয়ারম্যান অ্যালেন জিমান।
সোমবার হংকং হাইকোর্ট লাইয়ের বিরুদ্ধে বহিরাগত শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্রের দুটি অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহী উপকরণ প্রকাশের ষড়যন্ত্রের একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ বছরের কারাদণ্ড দেয়। আদালত রায়ে উল্লেখ করে, লাই এই ষড়যন্ত্রের ‘মূল পরিকল্পনাকারী’ ছিলেন।
রায় ঘোষণার পর জিমান চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে হংকংয়ে স্থিতিশীলতা ও সমৃদ্ধি বেড়েছে। তার দাবি, বিদেশি সরকারের সঙ্গে নিজ দেশের বিরুদ্ধে যোগসাজশ অধিকাংশ দেশেই অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং হংকংয়ের আইনও একই নীতির অনুসারী।
জিমান আরও বলেন, ‘হংকং এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। জাতীয় নিরাপত্তা আইন শহরটিকে স্থিতিশীল করতে বাস্তব ভূমিকা রেখেছে এবং মানুষের জীবনমান উন্নত হয়েছে।’
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড: জাতীয় নিরাপত্তা আইনের সমর্থনে অ্যালেন জিমান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.