Wednesday, June 10, 2026
Live

জেনিভা আন্তর্জাতিক ইনভেনশন এক্সপোতে ৯০টি স্বর্ণপদক পেল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জেনিভা আন্তর্জাতিক ইনভেনশন এক্সপোতে ৯০টি স্বর্ণপদক পেল চীন

৫১তম জেনিভা আন্তর্জাতিক ইনভেনশন এক্সপো সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে চীনা প্রতিনিধি দল মোট ৯০টি স্বর্ণপদক, ৯৫টি রৌপ্যপদক এবং ৫২টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।

এ বছর চীনা প্রতিনিধি দল মোট ২৩৭টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী উদ্ভাবনগুলোর মূল ক্ষেত্র ছিল—পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য শক্তি, ইলেকট্রনিকস, চিকিৎসাবিদ্যা, নির্মাণ এবং পরিবহন ইত্যাদি। এসব প্রকল্প শিল্পের নতুন প্রবণতা ও বৈশিষ্ট্যগুলোকে দারুণভাবে তুলে ধরেছে।

চীনা প্রতিনিধি দলের স্বর্ণপদক বিজয়ী প্রকল্পগুলো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। এর মধ্যে, কুয়াংচৌয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অযান্ত্রিক যানের গতিশক্তি পুনরুদ্ধার ও ব্যবহারের জন্য একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছেন। যন্ত্রটি অযান্ত্রিক যানের ঢালু ও সমতল পথে চলার সময় এর গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সংরক্ষণ ও ব্যবহার করতে পারে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ নিরাপত্তা সতর্কীকরণ ব্যবস্থা বায়ু ও সৌরশক্তির চরম ওঠানামা বুদ্ধিমান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে সক্ষম। এটি নবায়নযোগ্য শক্তির উচ্চ অনুপাতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং গ্রিড নিরাপত্তার পূর্ব-নিয়ন্ত্রণ স্তরকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।

জেনিভা আন্তর্জাতিক ইনভেনশন এক্সপোতে চীনের প্রতিনিধি লিন সুং থাও জানান, এ বছর চীনা প্রতিনিধি দলের প্রকল্পগুলোতে উদ্ভাবনের মানের ক্ষেত্রে একটি গুণগত উল্লম্ফন দেখা গেছে। এটি এআই-এর মাধ্যমে সর্বক্ষেত্রে সেবা প্রদান এবং জীবন ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার দ্বৈত-চালিকা শক্তির কাঠামোকে প্রতিফলিত করে।

পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩৫টি দেশ ও অঞ্চলের এক হাজারেরও বেশি উদ্ভাবনী প্রকল্প বিভিন্ন শিল্প খাতের সাফল্য প্রদর্শন করেছে। প্রদর্শনীতে একাধিক বিশেষ পুরস্কারও প্রদান করা হয়েছে। এর মধ্যে সুইজারল্যান্ডের "পোকামাকড় নিধনকারী" প্রকল্পটি প্রদর্শনীর "পাবলিক অ্যাওয়ার্ড" এবং ফ্রান্সের ভাঁজযোগ্য আসবাবপত্র "স্টুলি" প্রদর্শনীর "ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যাওয়ার্ড" অর্জন করেছে। এ ছাড়া, প্রদর্শনীতে তরুণ প্রতিভাদের জন্য একটি বিশেষ পুরস্কার প্রবর্তন করা হয়েছে, যেখানে সৌদি আরবের শ্বাসযন্ত্রের রোগ সংক্রান্ত একটি এআই-সহায়ক রোগনির্ণয় প্ল্যাটফর্ম "রাইজিং স্টার অ্যাওয়ার্ড" অর্জন করেছে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.