Wednesday, June 10, 2026
Live

জ্বালানি কাঠামো উন্নয়নে সংস্কার আরও গভীর করার আহ্বান লি ছিয়াংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জ্বালানি কাঠামো উন্নয়নে সংস্কার আরও গভীর করার আহ্বান লি ছিয়াংয়ের

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সবুজ রূপান্তর ও উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী জ্বালানি সহায়তা নিশ্চিত করতে এ খাতের কাঠামো উন্নত করা এবং জ্বালানি ব্যবস্থায় সংস্কার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

জ্বালানি নিরাপত্তা এবং সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরকে কেন্দ্র করে সোমবার আয়োজিত স্টেট কাউন্সিলের গ্রুপ স্টাডি সেশনে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

এ সময় লি বলেন, একটি শক্তিশালী জ্বালানি খাত গড়ে তোলার জন্য জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জ্বালানি ব্যবস্থার স্থিতিস্থাপকতা ও নিরাপত্তা সক্ষমতা উন্নত করতে অব্যাহত প্রচেষ্টার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি নিরাপত্তায় অগ্রণী ভূমিকা নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো জ্বালানি মিশ্রণকে আরও উন্নত ও পরিমার্জিত করা, জ্বালানি-সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এগিয়ে নেওয়া এবং নতুন ধরনের জ্বালানি ব্যবস্থা নির্মাণ ত্বরান্বিত করা।

তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎসের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো, প্রচলিত জ্বালানি উৎসের পরিচ্ছন্ন ও কার্যকর ব্যবহার বাড়ানো এবং একটি নিরাপদ, নির্ভরযোগ্য, শক্তিশালী, আধুনিক ও নমনীয় বিদ্যুৎ গ্রিড গড়ে তোলার আহ্বান জানান।

লি ছিয়াং আরও বলেন, জ্বালানি নিরাপত্তা ও রূপান্তরের সমন্বয়ে একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যা প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যপ্রণালীর সংস্কারকে গভীর করবে। পাশাপাশি প্রাসঙ্গিক মান ও সনদপত্র ব্যবস্থার উন্নয়ন এবং একটি একীভূত জাতীয় বিদ্যুৎ বাজার গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

জেনিফার/ লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.