ডিসেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনে প্রথমবারের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ গবেষণা প্রকল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন। সম্প্রতি ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন অফ চায়না এমন উদ্যোগ নিয়েছে।
সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন শিল্পের জটিল বাধাগুলো দূর করতে তারা বেছে নিয়েছে এমন কিছু বৈজ্ঞানিক পরিকল্পনা, যা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প।
প্রাথমিকভাবে ৬৩টি বড় প্রকল্প জমা পড়লেও জটিল বাছাই পর্ব শেষে টিকেছে মাত্র ৩টি। এই প্রকল্পগুলোতে এমন এক রহস্যময় কণার সন্ধান করা হবে, যা তাত্ত্বিকভাবে থাকা সম্ভব হলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এই কণা আবিষ্কৃত হলে বর্তমান ইলেকট্রনিক্স জগত পুরোপুরি বদলে যাবে। পাশাপাশি প্রাকৃতিকভাবে নয়, বরং একদম শূন্য থেকে কৃত্রিম কোষ তৈরির মাধ্যমে ল্যাবরেটরিতে ‘জীবন’ সৃষ্টি করার চেষ্টা করা হবে। এ ছাড়া সৌরজগত যখন তৈরি হয়েছিল, সেই সময়ের প্রথম কঠিন বস্তুটি ঠিক কেমন ছিল এবং কীভাবে তা গঠিত হয়েছিল—সেই রহস্য উন্মোচন করা হবে।
নির্বাচনী প্রক্রিয়ায় বিজ্ঞানীদের কঠোর জেরার মুখে পড়তে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সফল হলে এটি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু ব্যর্থতার ঝুঁকিও আকাশচুম্বী।
বিখ্যাত কোয়ান্টাম বিজ্ঞানী প্যান চিয়ানওয়েই জানান, ৩০ বছর আগে তার কাজ নিয়েও সবাই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু আজ চীন কোয়ান্টাম গবেষণায় বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। তিনি মনে করেন, মৌলিক উদ্ভাবন ছাড়া প্রকৃত নেতৃত্ব সম্ভব নয়। গত বছর চীনের কেন্দ্রীয় কমিটিও এই ‘উচ্চ-ঝুঁকি, উচ্চ-মূল্য’ সম্পন্ন গবেষণাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে।
নেচার ইনডেক্সের প্রধান সম্পাদক সাইমন বেকারের মতে, বিশ্ব গবেষণার মানচিত্রে এক বিশাল পরিবর্তন ঘটছে এবং চীন এখন উচ্চমানের গবেষণায় স্থায়ীভাবে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে, এই অনিশ্চিত পথে হাঁটলে হয়তো অনেক ব্যর্থতা আসবে, কিন্তু এখান থেকেই জন্ম নেবে আগামীর বৈপ্লবিক প্রযুক্তি।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
ঝুঁকিপূর্ণ ও মৌলিক গবেষণায় বড় বিনিয়োগ করছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.