Wednesday, June 10, 2026
Live

টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: টাইপ-১ ডায়াবেটিসে চীনা গবেষকরা যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। তারা এন্ডোডার্ম স্টেম সেল থেকে উদ্ভূত আইলেট সদৃশ টিস্যু (ই-আইলেট) ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াটিক ফাংশন পুনঃস্থাপন করেছেন, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জন্য ডায়বেটিসের নতুন চিকিৎসার পথ খুলতে পারে।

শাংহাই ভিত্তিক একটি গবেষণা দলের এই উদ্যোগে তিনজন টাইপ-১ ডায়াবেটিস রোগীকে ই-আইলেট থেরাপি দেওয়া হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, এই পদ্ধতি দীর্ঘমেয়াদি ইনসুলিন ইনজেকশনের প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করতে পারে।

গবেষণার সহ-লেখক চীনের বিজ্ঞান একাডেমির ছেং সিন জানান, এ পদ্ধতি রোগীর জন্য একটি অঙ্গ প্রতিস্থাপনের মতো কাজ করবে।

নতুন পদ্ধতিতে স্টেম সেল থেকে সরাসরি আইলেট সদৃশ টিস্যু তৈরি করা হয়েছে, যা দীর্ঘ ডিফারেনশিয়েশন প্রক্রিয়া এড়াতে পারে।

গবেষণায় তিনটি সফল চিকিৎসার উদাহরণ উল্লেখ করা হয়েছে—১৮ বছরের ডায়াবেটিসের ইতিহাসসহ ৩০ বছর বয়সী এক নারী, ফুলমিনেন্ট টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত ৪৫ বছর বয়সী এক পুরুষ, এবং ১৫ বছর বয়সী এক কিশোরী।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.