Wednesday, June 10, 2026
Live

টানা পাঁচ বছর সমুদ্রে বায়ুশক্তি উৎপাদনে বিশ্বসেরা চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টানা পাঁচ বছর সমুদ্রে বায়ুশক্তি উৎপাদনে বিশ্বসেরা চীন

এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্র উপকূলীয় বায়ুশক্তি উৎপাদনে টানা পঞ্চম বছরের মতো বিশ্বজুড়ে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। গত শনিবার চায়না ইলেকট্রিসিটি কাউন্সিলের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিষদের পরিসংখ্যান ও ডিজিটাল ইন্টেলিজেন্স বিভাগের সহকারী পরিচালক উ লিছিয়াং জানান, চীনের অফশোর উইন্ড টারবাইনগুলোর একক উৎপাদন ক্ষমতা বর্তমানে বিশ্বমানের পর্যায়ে রয়েছে।

উ লিছিয়াং জানান, চীনের নির্মাতাদের তৈরি বেশ কিছু ২০ মেগাওয়াটের উইন্ড টারবাইন ইউনিট ইতোমধ্যে চালু করা হয়েছে। এ ছাড়া, পূর্ব চীনের শানতোং প্রদেশে বিশ্বের বৃহত্তম ২৬ মেগাওয়াটের একটি উইন্ড টারবাইন গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এই টারবাইনটির প্রযুক্তিগত মান বিদেশের মূলধারার মডেলগুলোর তুলনায় অনেক বেশি উন্নত।

তিনি আরও জানান, টারবাইনের প্রধান শ্যাফ্ট বিয়ারিং, কনভার্টার এবং গিয়ারবক্সের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো এখন সম্পূর্ণভাবে চীনেই তৈরি হচ্ছে। এর ফলে এই শিল্পের ওপর চীনের নিজস্ব নিয়ন্ত্রণ ও সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।

বর্তমানে চীনে অফশোর উইন্ড পাওয়ারের মোট উৎপাদন সক্ষমতা ৪ কোটি ৭৩ লাখ ৯০ হাজার কিলোওয়াট।

চীনের অফশোর উইন্ড সেক্টর এখন উপকূল ছেড়ে গভীর সমুদ্র ও দূরবর্তী সমুদ্র অঞ্চলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। অতি-দূরপাল্লার বিদ্যুৎ সঞ্চালনের চ্যালেঞ্জ মোকাবিলায় চীন উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যা বড় পরিসরে বায়ুশক্তি উন্নয়নে সহায়ক হবে।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.