Wednesday, June 10, 2026
Live

টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা ১২তম শিরোপা জিতলো চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা ১২তম শিরোপা জিতলো চীন

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক:পুরুষ দলগত টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করেছে চীন। ফাইনালে জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে টানা ১২তম শিরোপা জিতেছে চীন।

ফাইনালের সবচেয়ে নাটকীয় ম্যাচটি উপহার দেন লিয়াং চিংখুন। জাপানের তারকা খেলোয়াড় তোমোকাজু হারিমোতোর বিপক্ষে ম্যাচের শুরুতে টানা দুই গেম হেরে চাপে পড়ে যান তিনি। হারিমোতোর দ্রুত ও আক্রমণাত্মক খেলায় প্রথম দুই গেম ১১-৮ ও ১১-৪ ব্যবধানে হারেন লিয়াং।

তবে এরপরই ঘুরে দাঁড়ান এই চীনা তারকা। দুর্দান্ত আক্রমণাত্মক খেলায় পরের দুই গেম ১১-৯ ও ১৩-১১ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান। নির্ধারণী গেমে হারিমোতো ৮-৩ ব্যবধানে এগিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন লিয়াং। টানা আট পয়েন্ট জিতে ১১-৮ ব্যবধানে গেম ও ম্যাচ নিজের করে নেন তিনি। তাঁর জয়ে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

ম্যাচ শেষে লিয়াং বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি। দলগত বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ফিরে আসা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি গর্বিত যে কখনও হাল ছাড়িনি।

এরপর বিশ্বের এক নম্বর খেলোয়াড় ওয়াং চুছিন জাপানের উদীয়মান তারকা সোরা মাতসুশিমাকে চার গেমে হারিয়ে চীনকে শিরোপার আরও কাছে নিয়ে যান। প্রথম গেম হারলেও পরের তিন গেম জিতে নেন ওয়াং।

ওয়াং বলেন, লিয়াংয়ের জয় আমাদের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। প্রথম গেম হারার পরও আমি শান্ত ছিলাম, কারণ তখন পুরো দলের আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল।

তৃতীয় ম্যাচে লিন শিতোং জাপানের শুনসুকে তোগামিকে হারিয়ে চীনের জয় নিশ্চিত করেন। জয়ের পয়েন্ট নিশ্চিত করার পর উচ্ছ্বাসে টেবিলের ওপর লাফিয়ে ওঠেন লিন, আর সতীর্থরা ছুটে এসে তাকে অভিনন্দন জানান।

চীন ২০০১ সাল থেকে পুরুষ দলগত বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিটি শিরোপাই জিতে আসছে। এবারের জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেবিল টেনিসে নিজেদের দীর্ঘদিনের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলো দেশটি।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.