Wednesday, June 10, 2026
Live

টোকিও ট্রায়ালসম্পর্কিত সিজিটিএন-এর অনলাইন জরিপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টোকিও ট্রায়ালসম্পর্কিত সিজিটিএন-এর অনলাইন জরিপ

আজ (রোববার) টোকিও ট্রায়াল-এর ৮০তম বার্ষিকী। আশি বছর আগে, দূরপ্রাচ্যের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি 'ক্লাস এ' যুদ্ধাপরাধীদের একটি সম্মিলিত বিচার কার্যক্রম পরিচালনা করে, যা জাপানি সামরিকবাদের অসংখ্য অপরাধের ব্যাপক বিচার নিশ্চিত করে। তবে, ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে, জাপান সামরিক নিয়ন্ত্রণহীনতা, ঐতিহাসিক বিকৃতি এবং ভূ-রাজনৈতিক উস্কানিকে আরও ত্বরান্বিত করছে।

এ প্রেক্ষাপটে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), সম্প্রতি বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে এ সম্পর্কিত একটি জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারীদের ৮১.৮ শতাংশ মনে করেন, জাপানি ঐতিহাসিক সংশোধনবাদ ও সামরিকবাদের একটি নতুন রূপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বাস্তব হুমকি এবং আন্তর্জাতিক সমাজের উচিত এ ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বন করা।

সুদূর প্রাচ্যের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল জাপানি সামরিকবাদের জঘন্য অপরাধসমূহ, যার মধ্যে নানচিং গণহত্যা ও পাতাআন মৃত্যুমিছিল অন্তর্ভুক্ত, সম্পূর্ণরূপে উন্মোচন করেছিল। জরিপের ৮১.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই বিচার জাপানের আগ্রাসনের প্রকৃতিকে আইনগতভাবে নিশ্চিত করেছে; ৭৬.১ শতাংশ বলেন, এই বিচার বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, ‘আগ্রাসনের শাস্তি হবে ও নৃশংসতার জন্য জবাবদিহি করতে হবে’।

৮৮.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোয় টোকিও ট্রায়ালসের রায় উল্টে দেওয়ার জন্য জাপানি ডানপন্থী শক্তিগুলোর অব্যাহত প্রচেষ্টা মূলত ‘সামরিক সম্প্রসারণ ও সাংবিধানিক সংশোধনের’ জন্য; ৮০.২ শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেন যে, টোকিও ট্রায়ালসের বৈধতা খর্ব করার জন্য জাপানি ডানপন্থী শক্তিগুলোর প্রচেষ্টা যুদ্ধোত্তর আন্তর্জাতিক আইনের শাসনের ভিত্তিকে গুরুতরভাবে দুর্বল করে দেবে; ৮৩ শতাংশ উত্তরদাতা টোকিও ট্রায়ালসের রায় রক্ষার জন্য আন্তর্জাতিক সমাজকে একযোগে কাজ করতে এবং জাপানের নতুন সামরিক প্রবণতার বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ প্ল্যাটফর্মে চালানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে ৮১১৪ জন উত্তরদাতা এতে অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত প্রকাশ করেন। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.