Wednesday, June 10, 2026
Live

টোকিও ট্রায়ালস ছিল কায়রো ঘোষণা ও পটসডাম ঘোষণার বাস্তবায়ন: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টোকিও ট্রায়ালস ছিল কায়রো ঘোষণা ও পটসডাম ঘোষণার বাস্তবায়ন: চীনা মুখপাত্র

টোকিও ট্রায়ালস ছিল কায়রো ঘোষণা ও পটসডাম ঘোষণার বিধানাবলীর বাস্তবায়ন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (রোববার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, টোকিও ট্রায়ালসের ৮০তম বার্ষিকীসম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, এ বিচার বিজয়ী শক্তি ও ভুক্তভোগীদের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটায়; জাতিসংঘ সংবিধানের উদ্দেশ্য ও নীতিসমূহকে সমুন্নত রাখে; এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ফলকে রক্ষা করে।

তিনি বলেন, যুদ্ধোত্তরকালে আন্তর্জাতিক সমাজে জাপানের পুনঃএকত্রীকরণের জন্য টোকিও ট্রায়ালের রায় মেনে নেওয়া একটি পূর্বশর্ত ছিল। টোকিও ট্রায়ালের ঐতিহাসিক সিদ্ধান্ত ও অকাট্য প্রমাণ উপেক্ষা করে, বর্তমানে জাপানের ডানপন্থী শক্তি, আগ্রাসনের অপরাধকে তীব্রভাবে অস্বীকার, বিকৃত এবং এমনকি, মহিমান্বিত করছে। তারা ইতিহাসের পাঠ্যপুস্তক বিকৃত করে লিখেছে এবং জাপানি সমাজে একটি ত্রুটিপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গেঁথে দিয়েছে বা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

মুখপাত্র আরও বলেন, এই দুটি প্রধান বিচারে মূর্ত ঐতিহাসিক ন্যায়বিচারকে অস্বীকার করা যায় না। এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করা যায় না এবং এর মাধ্যমে স্থাপিত যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিপ্রস্তরকে টলানো যায় না।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.