Wednesday, June 10, 2026
Live

ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারি, পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারি, পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তাকে জানানো হয়েছে, তিনি এর চূড়ান্ত খসড়া দেখার অপেক্ষায় আছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এ নিয়ে তেহরান ‘অসদাচরণ’ করলে ইরানে পুনরায় সামরিক হামলা শুরু করার পথ এখনো খোলা আছে।

শনিবার ফ্লোরিডা থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা যদি অসদাচরণ আচরণ করে, তাহলে আমরা বিষয়টি দেখব।’

ট্রাম্পের এমন মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জাফার আসাদি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, প্রকৃত অর্থে কোনো চুক্তি বা সমঝোতায় আসতে চায় না ওয়াশিংটন।

এ অবস্থায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযান বা ভুল সিদ্ধান্ত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। একইদিনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। এতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের যে, তারা কূটনৈতিক পথ বেছে নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে। ইরান উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত এবং জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.