Wednesday, June 10, 2026
Live

ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানাল চীন, স্থিতিশীলতার প্রত্যাশা বেইজিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানাল চীন, স্থিতিশীলতার প্রত্যাশা বেইজিংয়ের

মে ১৩: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি চীনের অবস্থান স্পষ্ট করেন।

মুখপাত্র কুও চিয়া খুন জানান, চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি এক অনন্য ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করে। চীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানায়। এই সফরকালে দুই দেশের রাষ্ট্রপ্রধান চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর মতবিনিময় করবেন।

তিনি আরও বলেন, চীন সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষের সুবিধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক। সহযোগিতা সম্প্রসারণ, মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং বর্তমানের এই বিশৃঙ্খল ও জটিল বিশ্বে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা তৈরিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

外交部:中方欢迎特朗普总统对中国进行国事访问

5月13日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者就美国总统特朗普访华行前的相关言论提问。

郭嘉昆表示,元首外交对中美关系具有不可替代的战略引领作用,中方欢迎特朗普总统对中国进行国事访问。访问期间,两国元首将就事关中美关系以及世界和平与发展的重大问题深入交换意见。中方愿同美方一道秉持平等、尊重、互惠的精神,扩大合作,管控分歧,为变乱交织的世界注入更多的稳定性和确定性。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.