Wednesday, June 10, 2026
Live

ডব্লিউটিও কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণ, সিদ্ধান্ত নিতে হবে একচীন নীতি মেনেই : চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ডব্লিউটিও কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণ, সিদ্ধান্ত নিতে হবে একচীন নীতি মেনেই : চীন

ডব্লিউটিও কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণের ক্ষেত্রে একচীন নীতি মেনে চলতে হবে। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয় একটি নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনা মুখপাত্র চাং হান এ কথা বলেন।

একজন সাংবাদিক প্রশ্ন করেন: "চীনের মূল ভূভাগ জোর দিয়ে বলেছে যে, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণের রাজনৈতিক শর্ত হলো একচীন নীতি। এর জবাবে তাইওয়ানের পররাষ্ট্র বিভাগ দাবি করেছে যে, তাইওয়ান ‘পৃথক শুল্ক অঞ্চল’ হিসেবে ডব্লিউটিও-তে যোগ দিয়েছে, তাই এখানে চীনের একতরফা দাবির কোনো স্থান নেই। এ বিষয়ে আপনার মন্তব্য কী?"

মুখপাত্র চাং হান জবাবে বলেন, "আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে চীনের তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। অর্থাৎ, এই প্রক্রিয়াটি অবশ্যই একচীন নীতি অনুযায়ী হতে হবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাও এর ব্যতিক্রম নয়।"

মুখপাত্র আরও বলেন, "ডিপিপি কর্তৃপক্ষ অনবরত 'তাইওয়ানের স্বাধীনতা'র ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করে নিম্নমানের নাটক মঞ্চস্থ করছে। তবে এসব অপচেষ্টা তাইওয়ান যে চীনের একটি অংশ—এই ধ্রুব সত্যকে পরিবর্তন করতে পারবে না। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজের একচীন নীতির প্রতি যে অবিচল সমর্থন রয়েছে, তাকেও টলাতে পারবে না।"

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.