জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ডলারের বিপরীতে চীনা ইউয়ান ৩২ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সোমবার পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) তাদের নির্ধারিত অফিসিয়াল গাইডেন্স রেট বাড়ানোর পর ইউয়ানের এই উত্থান দেখা যায়।
সোমবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে অনশোর বাজারে ইউয়ানের বিনিময় হার দাঁড়ায় প্রতি ডলারে ৬ দশমিক ৯৭ ইউয়ান, যা ২০২৩ সালের মে মাসের পর সর্বোচ্চ। একই সময়ে অফশোর বাজারে ইউয়ান লেনদেন হয় প্রতি ডলারে ৬ দশমিক ৯৬ ইউয়ানে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে ইউয়ানের মধ্যবর্তী হার নির্ধারণ করে ৭ দশমিক ০১০৮, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে শক্তিশালী হার।
২০২৫ সালে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ইউয়ানের মূল্য বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি
ডলারের বিপরীতে ৩২ মাসে সবচেয়ে শক্তিশালী ইউয়ান
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.