ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: সোমবার সন্ধ্যায় দুটি নতুন মডেল উন্মোচন করেছে চীনের এআই ডিপসিক—ডিপসিক ৩ দশমিক ২ ও এর হাই-কম্পিউট সংস্করণ ডিপসিক ৩.২ স্পেশাল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শক্তিশালী রিইনফোর্সমেন্ট লার্নিং প্রোটোকল ও পোস্ট-ট্রেনিং কম্পিউট স্কেলিং ব্যবহারের ফলে ডিপসিক ৩ দশমিক ২ কর্মক্ষমতায় জিপিটি-৫-এর সমমান। মডেলটি কম কম্পিউট ব্যবহার করেও উচ্চমানের রিজনিং ও এজেন্ট-পারফর্মেন্স বজায় রাখতে সক্ষম। ডিপসিকের নির্মাতা প্রতিষ্ঠানের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মডেলটির রিজনিং-ক্ষমতা জেমিনি ৩.০ প্রো-এর সমপর্যায়ের এবং এটি ২০২৫ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স—দুটো প্রতিযোগিতায় স্বর্ণপদক-সমমানের স্কোর অর্জন করেছে।
এই অগ্রগতির মূল প্রযুক্তিগত অবদান ডিপসিক স্পার্স এটেনশন মেকানিজম, যা দীর্ঘ-কনটেক্সটে জটিলতা কমিয়ে পারফর্মেন্স ধরে রাখতে সহায়তা করে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিনহুয়া
ডিপসিকের নতুন মডেল উন্মোচন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.