Wednesday, June 10, 2026
Live

ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হচ্ছে। সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘২০২৬ চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে চীনা ভাষা শিক্ষা ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন দিগন্ত সূচিত হলো।

ফোরামের ‘বৃত্তিমূলক শিক্ষা এবং প্রতিভা বিকাশে উদ্ভাবনী সহযোগিতা’ শীর্ষক বিশেষ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই। তিনি তার বক্তব্যে ‘চায়নিজ+’ মডেলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ড. হুই জানান, চীন-বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে কনফুসিয়াস ইনস্টিটিউট বর্তমানে যে ভূমিকা রাখছে, ভবিষ্যতে তার সম্ভাবনা আরও উজ্জ্বল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট জানিয়েছে, তারা বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার পরিধি আরও বিস্তারের পরিকল্পনা করছে। বিশেষ করে বাংলাদেশের স্থানীয় বাজারের চাহিদা ও কর্মসংস্থানের কথা মাথায় রেখে ‘চায়নিজ+’ কোর্সগুলো নতুনভাবে সাজানো হবে। চীন ও বাংলাদেশ সরকারের নীতিগত সহায়তা নিয়ে দুই দেশের জনশক্তি উন্নয়ন ও শিক্ষা বিনিময়ে আরও কার্যকর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- কনফুসিয়াস ইন্সটিটিউট

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.