জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের একজন মুখপাত্র রোববার সতর্ক করে বলেছেন, কোনো নামেই বা কোনো উপায়ে বিচ্ছিন্নতাবাদীদের তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে দেওয়া হবে না।
রাষ্ট্র পরিষদের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ছেন বিনহুয়া তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র কিছু আইনপ্রণেতার প্রস্তাবিত ক্রস-স্ট্রেইট সম্পর্ক সংক্রান্ত বিধি সংশোধন নিয়ে এক গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এ সময় ছেন বলেন, প্রস্তাবটি তাইওয়ানের মূলধারার জনমত ও সেখানকার জনগণের কল্যাণকে উপেক্ষা করেছে। এটি তাইওয়ান যে চীনের অংশ—এই ঐতিহাসিক ও আইনগত বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে এবং বিশ্বে একটাই চীন ও মূল ভূখণ্ড এবং তাইওয়ান এক চীনের অন্তর্ভুক্ত—এই স্থিতাবস্থাকে পরিবর্তনের চেষ্টা করছে।
তাইওয়ানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটিতে ক্রস-স্ট্রেইট সম্পর্ককে “তাইওয়ান ও গণপ্রজাতন্ত্রী চীন”-এর মধ্যকার সম্পর্ক হিসেবে পুনঃসংজ্ঞায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যমান বিধিমালা থেকে “জাতীয় পুনর্মিলনের পূর্বে” শব্দগুচ্ছ বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র চূর্ণ করার জন্য মূল ভূখণ্ডের পূর্ণ আত্মবিশ্বাস ও পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, যদি বিচ্ছিন্নতাবাদীরা বেপরোয়া পদক্ষেপ নিয়ে ‘লাল রেখা’ অতিক্রম করে, তবে মূল ভূখণ্ড অ্যান্টি-সিসেশন আইন অনুযায়ী দৃঢ় পদক্ষেপ নেবে।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিনহুয়া
তাইওয়ানের ক্রস-স্ট্রেইট বিধি সংশোধনের প্রস্তাবের নিন্দা জানাল চীনের মূল ভূখণ্ড
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.