Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান ইস্যুতে অস্ট্রেলিয়াকে রাজনৈতিক প্রতিশ্রুতি মানার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান ইস্যুতে অস্ট্রেলিয়াকে রাজনৈতিক প্রতিশ্রুতি মানার আহ্বান চীনের
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ ডিএফএটি’র সাম্প্রতিক বিবৃতির তীব্র সমালোচনা করেছে চীন। অস্ট্রেলিয়ায় অবস্থিত চীনা দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ডিএফএটির মন্তব্য তথ্য বিকৃত করেছে এবং বিভ্রান্তি তৈরি করেছে। একই সঙ্গে তাইওয়ান প্রশ্নে অস্ট্রেলিয়াকে তার রাজনৈতিক প্রতিশ্রুতি মেনে চলার আহ্বানও জানিয়েছে বেইজিং। বুধবার তাইওয়ান প্রণালীর পাশে চীনের পিএলএ-এর সাম্প্রতিক সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ডিএফএটি। চীন ওই বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে বলে জানান চীনা দূতাবাসের মুখপাত্র। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.