Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান প্রণালিতে জাপানের জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা, সতর্কতা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান প্রণালিতে জাপানের জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা, সতর্কতা চীনের

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান প্রণালি হয়ে জাপানের একটি যুদ্ধজাহাজের ধীরগতিতে অতিক্রমকে ‘ইচ্ছাকৃত ও উস্কানিমূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীনের গণমুক্তি ফৌজ- পিএলএ।

চীনের অবসরপ্রাপ্ত রকেট ফোর্স কর্মকর্তা ও সামরিক ভাষ্যকার সং চোংপিং সোমবার অভিযোগ করে বলেন, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মুরাসামে শ্রেণির ডেস্ট্রয়ার গত শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা সময় নিয়ে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে, যা স্বাভাবিক নৌচলাচল নয় বরং সুস্পষ্ট উস্কানি।

তিনি বলেন, প্রায় ৩৭০ কিলোমিটার প্রণালি পার হতে দীর্ঘ সময় নেওয়া ইচ্ছাকৃত শক্তি প্রদর্শনের অংশ। এর মাধ্যমে ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে’ ভুল বার্তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান। চীনের প্রাক্তন এ সামিরক কর্মকর্তার দাবি, চীনা নৌবাহিনীর সক্ষমতার তুলনায় জাপানের জাহাজটি আধুনিক নয় এবং ওই পরিস্থিতেও চীন সর্বোচ্চ সংযম দেখিয়েছে।

এদিকে, চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার জবাবে জাপানের কাছে কড়া প্রতিবাদ বার্তা পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল চাং সিয়াওকাংয়ের মতে, জাপানি জাহাজের এমন পদক্ষেপ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কে দেয়া এবং চীনা জনগণের মধ্যে ক্ষোভ বাড়ানোর অংশ।

তিনি আরও বলেন, চীনা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো বহিরাগত হস্তক্ষেপ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেবে। একই দিনে পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ডও জাহাজটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

জাপানের এ যুদ্ধজাহাজটি যেদিন প্রণালি অতিক্রম করে যেদিন সিমোনোসেকি চুক্তি স্বাক্ষরের ১৩১ বছর পূর্তি ছিল। ঐ চুক্তির মাধ্যমে তাইওয়ান জাপানের কাছে হস্তান্তর করা হয়েছিল, যা ইতিহাসে গভীর ক্ষত হিসেবে বিবেচিত।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: চায়ানা ডেইলি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.