Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ায় চীনকে সমর্থন বহু দেশের: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ায় চীনকে সমর্থন বহু দেশের: মুখপাত্র
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান প্রণালীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সামরিক মহড়ায় বেশ কিছু দেশ সমর্থন জানিয়েছে বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, তাইওয়ানের কাছাকাছি চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর সামরিক মহড়ার পর রাশিয়া, কিউবা, সার্বিয়া, ভেনিজুয়েলা, জিম্বাবুয়ে, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ চীনের প্রতি সমর্থন প্রকাশ করেছে। মুখপাত্র জানান, এসব দেশ এক-চীন নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করেছে। একই সঙ্গে তারা চীনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করেছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলো স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, তাইওয়ান প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয়। জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.