Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান সমস্যা নিয়ে চীন সরকারের কার্যবিবরণীতে যা বলা হয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান সমস্যা নিয়ে চীন সরকারের কার্যবিবরণীতে যা বলা হয়

আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে তাইওয়ান ইস্যুতে বক্তব্য রয়েছে। সরকারি কার্যবিবরণীতে বলা হয়, নতুন যুগে তাইওয়ান সমস্যা সমাধানে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির মূল কৌশলকে আমাদের গভীরভাবে অনুশীলন করা উচিত।

একচীন নীতি এবং '১৯৯২ সালের মতৈক্য' (১৯৯২ সালে চীনের মূল ভূখণ্ডের তাইওয়ান প্রণালির দুই তীরের সম্পর্ক সমিতি এবং তাইওয়ান প্রণালি বিনিময় তহবিলের মধ্যে একচীন নীতির প্রতি ঐকমত্য)-এর প্রতি অবিচল থাকতে হবে। দৃঢ়ভাবে ‘স্বাধীন তাইওয়ান’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আঘাত হানতে হবে এবং বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে। প্রণালির দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন ও দেশের একত্রীকরণকে জোরদার করতে হবে। তাইওয়ান প্রণালির দুই তীরের মধ্যে বিনিময়, সহযোগিতা ও সমন্বিত উন্নয়ন সম্প্রসারণ করতে হবে। যৌথভাবে চীনা সংস্কৃতির উত্তরাধিকার বহন করা, তাইওয়ানের স্বদেশিদের প্রতি সমান সুবিধা ও মর্যাদা নিশ্চিত করার নীতি বাস্তবায়ন করা, তাইওয়ান প্রণালির উভয় পাশের স্বদেশিদের কল্যাণ বৃদ্ধি করা এবং যৌথভাবে জাতীয় পুনরুজ্জীবনের কাজ এগিয়ে নিতে হবে।

শুয়েই/তৌহিদ/জিনিয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.