মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া তাইওয়ান অঞ্চলের ৭৯তম বিশ্ব স্বাস্থ্য পরিষদে বা ডব্লিউএইচএ-তে অংশ নেওয়ার কোনো ভিত্তি, কারণ বা অধিকার নেই বলে জানিয়েছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া্খুন এ কথা বলেন।
আগামী ১৮ মে বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
কুও চিয়াখুন বলেন, এক-চীন নীতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিশ্ব স্বাস্থ্য পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মর্যাদা ও কর্তৃত্ব বজায় রাখতে চীন এ বছর ডব্লিউএইচএ-তে তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণ অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, তাইওয়ান সম্পর্কিত বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি- সিনহুয়া