Wednesday, June 10, 2026
Live

তাইওয়ানের ভবিষ্যতের জন্য পুনর্মিলনই একমাত্র নির্দেশনা: মূলভূখণ্ডের মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ানের ভবিষ্যতের জন্য পুনর্মিলনই একমাত্র নির্দেশনা: মূলভূখণ্ডের মুখপাত্র
ডিসেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের ভবিষ্যতের একমাত্র দিক হলো পুনর্মিলন। বৃহস্পতিবার চীনা মূলভূখণ্ডের পক্ষ থেকে স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ছেন বিনহুয়া এই মন্তব্য করেন। একটি গণমাধ্যম সাক্ষাৎকারে তাইওয়ানের নেতা লাই ছিং-তের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ছেন বলেন, লাই আবারও সামরিক শক্তি বৃদ্ধি ও বিদেশি সমর্থন চাওয়ার মাধ্যমে তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার কথা ছড়াচ্ছেন। তিনি দাবি করেন, এসব মন্তব্য লাইয়ের ‘উগ্র বিচ্ছিন্নতাবাদী অবস্থান’ এবং ‘দ্বীপের শান্তি বিনষ্টকারী’ চরিত্রই উন্মোচন করে। ছেন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই লাই ধারাবাহিকভাবে আন্তঃপ্রণালী উত্তেজনা উসকে দিচ্ছেন, যা তাইওয়ানকে সংঘাতের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, এই উত্তেজনা বৃদ্ধির এবং তাইওয়ানি সমাজে বিভেদের প্রধান কারণই লাই। মুখপাত্র আরও বলেন, দুই প্রান্তের মানুষের অভিন্ন ইচ্ছা হলো শান্তি, এবং পুনর্মিলনই তাইওয়ানের ভবিষ্যতের একমাত্র পথ। তিনি আশা প্রকাশ করেন, চীনের তাইওয়ানের বাসিন্দারা বিচ্ছিন্নতাবাদী এজেন্ডার ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে তথাকথিত স্বাধীনতা ও বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.