ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান ইস্যুতে রাশিয়ার সুষ্পষ্ট ও দৃঢ় অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা ব্যক্ত করেছে চীন। সোমবার বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই প্রতিক্রিয়া জানান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক এক বিবৃতির প্রেক্ষিতে লিন চিয়ান এই মন্তব্য করেন। ল্যাভরভ তার বিবৃতিতে উল্লেখ করেছিলেন, তাইওয়ান প্রশ্নে রাশিয়ার নীতিগত অবস্থান সুপরিচিত এবং এটি অপরিবর্তিত রয়েছে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া তাইওয়ানকে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এই দ্বীপটির যে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে।
রাশিয়ার এই দীর্ঘকালীন সমর্থনের প্রশংসা করে লিন চিয়ান বলেন, তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি রাশিয়ার এই নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করে বেইজিং। তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয়।
তিনি আরও বলেন, এক চীন নীতি বর্তমানে একটি ব্যাপক আন্তর্জাতিক ঐকমত্য এবং আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মৌলিক ভিত্তি। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের সংকল্প থেকে কেউ কখনোই বিচ্যুত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
তাইওয়ান ইস্যুতে রাশিয়ার অবস্থানের ভূয়সী প্রশংসা চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.