Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়: চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়: চীনা মুখপাত্র

এপ্রিল ১: আজ (বুধবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র চাং হান সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভুল মন্তব্যের জবাব দিয়েছেন।

মুখপাত্র চাং হান বলেন, তাইওয়ান চীনেরই একটি অংশ, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান প্রণালীর উভয় তীরের চীনারা একই পরিবারের সদস্য। তাই দুই তীরের যেকোনো বিষয় উভয় তীরের দেশপ্রেমিক জনগণের যৌথ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। আমাদের নিজেদের সমস্যা সমাধান করার এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা ও উন্নয়নের পূর্ণ সক্ষমতা এবং প্রজ্ঞা আমাদের রয়েছে।

ইতিহাস ও বর্তমান বাস্তবতা প্রমাণ করে যে, যতক্ষণ পর্যন্ত '১৯৯২ সালের ঐকমত্য' বজায় রাখা হবে এবং 'তাইওয়ানের স্বাধীনতা'র বিরোধিতা করা হবে, ততক্ষণ পর্যন্ত তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে এবং তাইওয়ানের সাধারণ মানুষ উপকৃত হবে। এর ব্যত্যয় ঘটলে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিরতা বৃদ্ধি পাবে।

মুখপাত্র বলেন, “আমরা ‘১৯৯২ সালের ঐকমত্য’ এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’র বিরোধিতার অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ‘কুওমিনতাং’সহ তাইওয়ানের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি করতে চাই। আমরা একটি ইতিবাচক মিথস্ক্রিয়া বজায় রাখতে চাই, যাতে তাইওয়ান প্রণালীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় এবং আমাদের জাতির পুনর্জাগরণ সম্ভব হয়।”

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.