Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান প্রশ্ন চীনা জনগণের নিজেদের বিষয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ান প্রশ্ন চীনা জনগণের নিজেদের বিষয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান প্রশ্নের সমাধান সম্পূর্ণই চীনা জনগণের বিষয় এবং এতে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ কুও চিয়াখুন। সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রসঙ্গে কুও বলেন, উভয় দেশের জন্যই “উইন-উইন সহযোগিতা” হলো একমাত্র গ্রহণযোগ্য পথ। তিনি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে মিলিতভাবে কাজ করে দুই দেশের সম্পর্কের স্থিতিশীল অগ্রযাত্রা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, “চীন সব সময় মনে করে, সহযোগিতায় লাভ এবং মুখোমুখি অবস্থানে ক্ষতি, এটাই চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তবতা। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ লাভের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যেতে পারে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নস্বার্থ রক্ষায় চীন সর্বদা দৃঢ় থাকবে।” ঐশী/জেনিফার তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.