Wednesday, June 10, 2026
Live

তানজানিয়া ও জাম্বিয়া রেলপথ পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের উদ্বোধনীতে চীনা প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তানজানিয়া ও জাম্বিয়া রেলপথ পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের উদ্বোধনীতে চীনা প্রধানমন্ত্রী

নভেম্বর ২১: গতকাল (বৃহস্পতিবার) লুসাকায় জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইনদে হিচিলেমা এবং তানজানিয়ার ভাইস প্রেসিডেন্ট ইমানুয়েল এনচিম্বির সঙ্গে তানজানিয়া-জাম্বিয়া রেলপথ পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। জনাব লি ছিয়াং বলেন, গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইনদে হিচিলেমা এবং তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান যৌথভাবে এই রেলপথ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন।

এক বছরেরও বেশি সময় ধরে তিন দেশের বিভিন্ন বিভাগের যৌথ প্রচেষ্টায় এই প্রকল্প উদ্বোধন করা হয়েছে। চীন আশা করে, তানজানিয়া ও জাম্বিয়া সংযুক্তকারী এই রেলপথ নতুন যুগে নতুন আভা ছড়াবে এবং আফ্রিকার উন্নয়নে আরও বেশি প্রাণশক্তি যোগাবে। তিনি আরও বলেন, এই রেলপথ সক্রিয় রাখতে চীন সরকার জাম্বিয়া ও তানজানিয়াকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাবে। চীন আশা করে, তিন দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের নির্মাণকাজ নিশ্চিত করবে, যাতে জনগণের জীবনমান উন্নত হয়। এই রেলপথকে কাজে লাগিয়ে চীন তানজানিয়া ও জাম্বিয়ার সঙ্গে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা জোরদার করতে চায় এবং বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে চায়।

এ ছাড়া, চীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে ‘চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের’ বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করবে এবং নতুন যুগে ‘চীন ও আফ্রিকার সার্বক্ষণিক অভিন্ন কল্যাণের সমাজ’ গড়ে তুলতে কাজ করে যাবে। জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইনদে হিচিলেমা এবং তানজানিয়ার ভাইস প্রেসিডেন্ট ইমানুয়েল এনচিম্বি বলেন, তাঁদের দেশ চীনের সঙ্গে সহযোগিতা করে এই রেলপথ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে, যাতে সংশ্লিষ্ট দেশগুলোর উপকার হয়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি) 

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.