Wednesday, June 10, 2026
Live

তিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় বিশেষ অঞ্চল ঘোষণা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় বিশেষ অঞ্চল ঘোষণা
প্রথম চীন-জাপান যুদ্ধে ডুবে যাওয়া তিনটি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ রক্ষায় উপকূলীয় ৪৩ হাজার বর্গমিটার আয়তনের জলসীমাকে সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্ব চীনের শানতোং প্রদেশ কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে। নতুন সুরক্ষা ব্যবস্থার অধীনে মাছ ধরা, বিস্ফোরণ এবং নির্মাণ কাজসহ যেসব কার্যকলাপ পানির নিচের এসব পুরাকীর্তির নিরাপত্তা বিপন্ন করতে পারে, তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শানতোংয়ের প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রথম চীন-জাপান যুদ্ধের সময়ে ডুবে যাওয়া জাহাজগুলোর ঐতিহাসিক নিদর্শনগুলোকে আরও ভালোভাবে রক্ষা করা। এই ধ্বংসাবশেষগুলো ছিং রাজবংশের (১৬৪৪-১৯১২) সময়ে ব্যবহৃত বেইয়াং ফ্লিট-এর তিনটি যুদ্ধজাহাজ বলে নিশ্চিত করা হয়েছে। তবে, জাহাজগুলোর পুরো কাঠামো আর নেই। পানির নিচে শুধু সেগুলোর ভেঙে যাওয়া টুকরোগুলো পাওয়া গেছে। চীনে এই যুদ্ধকে চিয়াউ যুদ্ধ বলা হয়। ১৮৯৪ সালের ২৫ জুলাই জাপানের যুদ্ধজাহাজ কোরিয়ার আসাং বন্দরের কাছে চীনের দুটি জাহাজে আক্রমণ করলে এ যুদ্ধ শুরু হয়। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.