Wednesday, June 10, 2026
Live

তিব্বতি ভাষার এআই ‘ডিপচাং’ উন্মোচন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তিব্বতি ভাষার এআই ‘ডিপচাং’ উন্মোচন

চীনের তিব্বতি ভাষার জন্য তৈরি বড় ভাষা মডেল ‘ডিপচাং' উন্মোচন করা হয়েছে। রোববার সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় এটি প্রকাশ করা হয়। তিব্বতি ভাষাভিত্তিক চীনের প্রথম বড় ভাষা মডেল এটি।

‘ডিপচাং’ তৈরি করেছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ছোকনর। এর প্রতিষ্ঠাতা তেনজিন নরবু জানান, এই প্ল্যাটফর্মে তিব্বতি, চীনা ও ইংরেজি ভাষায় বুদ্ধিমান কথোপকথন করা যায়। পাশাপাশি এতে এআই সংলাপ, তাৎক্ষণিক অনুবাদ এবং বক্তব্যকে লেখায় রূপান্তরের সুবিধা রয়েছে।

মডেলটি তৈরি করতে প্রায় ৭ কোটি ভাষা ডেটা এবং ৩০ হাজার ৫০০ ঘণ্টার বেশি ভয়েস ডেটা ব্যবহার করা হয়েছে। এতে তিব্বতি ভাষার তিনটি প্রধান উপভাষার তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিপচাং চীনের প্রথম তিব্বতি বড় ভাষা মডেল, যা জেনারেটিভ এআই অ্যালগরিদম ও মডেলের জন্য জাতীয় পর্যায়ে নিবন্ধন সম্পন্ন করেছে।

অ্যাপটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পেয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, উন্মোচনের মাত্র এক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন।

ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.