ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: তিয়াওইয়ু দ্বীপপুঞ্জ এবং এর সাথে সম্পর্কিত ছোট দ্বীপগুলো প্রাচীনকাল থেকেই চীনের অবিচ্ছেদ্য অঞ্চল। এই ঐতিহাসিক তথ্যগুলো স্পষ্ট এবং এর আইনি ভিত্তি অত্যন্ত সুসংহত। সম্প্রতি জাপান সরকার টোকিওর ‘ভূখণ্ড ও সার্বভৌমত্ব প্রদর্শনী হল’-এ তিয়াওইয়ু দ্বীপের ওপর তাদের দাবি জোরদার করার জন্য তিনটি নতুন নথি যুক্ত করেছে বলে প্রকাশিত খবরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, চীনের সার্বভৌমত্বের পক্ষে প্রচুর প্রমাণ রয়েছে, যার মধ্যে রয়েছে কূটনৈতিক সংরক্ষণাগার, মানচিত্র এবং এমনকি জাপানের অভ্যন্তরে পরিচালিত একাডেমিক গবেষণা।
লিন চিয়ান আরও বলেন, জাপান যে বাছাই করা দুর্বল তথাকথিত ঐতিহাসিক উপাদানগুলো একত্রিত করার চেষ্টা করছে, তা কেবল এটাই তুলে ধরে যে তাদের অবস্থান কতটা ভিত্তিহীন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
তিয়াওইয়ু তাও চীনের অবিচ্ছেদ্য অংশ, জাপানের দাবি অগ্রহণযোগ্য: বেইজিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.