ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক ফোরামে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।
শুক্রবার পাঠানো বার্তায় সি বলেন, ২০২৫ সালকে ‘আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে—যা তুর্কমেনিস্তানের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন পেয়েছে। একই সঙ্গে এ বছর তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদা পাওয়ার ৩০তম বার্ষিকীও পালিত হচ্ছে।
তিনি বলেন, চীন ও তুর্কমেনিস্তান অভিন্ন লক্ষ্যসম্পন্ন ঘনিষ্ঠ বন্ধু এবং পারস্পরিক লাভজনক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ নির্ভরযোগ্য অংশীদার। চীন তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষা ও অভিন্ন উন্নয়নে দেশটির সক্রিয় ভূমিকার প্রশংসা করে।
সি উল্লেখ করেন, ইতিহাস প্রমাণ করে—আন্তর্জাতিক পরিস্থিতি যত বেশি অস্থির ও বিশৃঙ্খল হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের তত বেশি একত্রিত হওয়া এবং পরস্পরকে সমর্থন করা জরুরি।
সি জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়া বজায় রাখা, শান্তির ঘাটতি মোকাবিলা করা, জাতিসংঘের কর্তৃত্ব ও মর্যাদা দৃঢ়ভাবে সংরক্ষণ করা, শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা এবং আধিপত্যবাদ, দমননীতি ও অন্যের ক্ষতির বিনিময়ে স্বার্থসাধনের বিরোধিতা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, আস্থার ঘাটতি দূর করতে ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও যৌথ সুফল নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিষয়ে আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার ও ন্যায্যতা এগিয়ে নিতে হবে এবং বহুপাক্ষিকতার মাধ্যমে সংহতি ও সহযোগিতা জোরদার করতে হবে।
প্রেসিডেন্ট আরও জানান, সম্প্রতি প্রস্তাবিত ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়নে চীনের পরিকল্পনা তুলে ধরেছে।
একই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষা, অভিন্ন উন্নয়ন এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গঠনে সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলেও বার্তায় উল্লেখ করেন সি চিনপিং।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
তুর্কমেনিস্তানে শান্তি ও আস্থাবিষয়ক ফোরামে অভিনন্দনবার্তা পাঠালেন সি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.