Wednesday, June 10, 2026
Live

তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

এপ্রিল ১: চীনের কাউন্টি এবং টাউনশিপ পর্যায়ের আসন্ন জনপ্রতিনিধি (গণ-কংগ্রেসের ডেপুটি) নির্বাচন নিয়ে মঙ্গলবার বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশব্যাপী এই তৃণমূল পর্যায়ের নির্বাচনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক ও নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, নির্বাচনের প্রতিটি স্তরে এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাবিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র লক্ষ্যমাত্রা অর্জনে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

শি থাইফেং আরও বলেন, একটি স্বচ্ছ এবং কঠোর শৃঙ্খলামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনোভাবেই যাতে নির্বাচনের সততা ও নিয়মনিষ্ঠা ক্ষুণ্ণ না হয়, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান তিনি।

একই সভায় জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংচং বলেন, পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত নেতৃত্বকে সর্বোচ্চ রাজনৈতিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.