Wednesday, June 10, 2026
Live

থিয়েনআনমেন স্কোয়ারে নতুন বছরের পতাকা উত্তোলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
থিয়েনআনমেন স্কোয়ারে নতুন বছরের পতাকা উত্তোলন
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক : ইংরেজি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ের থিয়েনআনমেন স্কোয়ারে এক বর্ণাঢ্য পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ এই মর্যাদাপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে সমবেত হন। থিয়েনআনমেন রোস্ত্রামে সৈন্যদের বিউগল বাজানোর সঙ্গে সঙ্গে চীনা পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনার বিশাল জাতীয় পতাকা নিয়ে মার্চ করে স্কোয়ারের কেন্দ্রে আসে। দেশপ্রেমে উজ্জীবিত দর্শনার্থীরা ভোর থেকে অপেক্ষা করে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নেন এবং নতুন বছরের জন্য শান্তি ও সমৃদ্ধির শুভকামনা জানান। সূর্য উদিত হওয়ার সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও পতাকা উত্তোলন করা হয়। পরে ‘ওড টু দ্য মাদারল্যান্ড’ বাজানো হয় এবং শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। ঐশী/ফয়সল তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.