ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: থ্রিডি প্রিন্টিংয়ের গতিতে নতুন রেকর্ড গড়েছে চীনা গবেষক দল। তারা এমন এক উচ্চগতির থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দিয়ে দশমিক ৬ সেকেন্ডে মিলিমিটার আকারের জটিল বস্তু উচ্চ রেজোলিউশনে তৈরি করা সম্ভব। গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।
আগে থ্রিডি প্রিন্টিংয়ে মিলিমিটার মাত্রার জটিল কাঠামো তৈরি করতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত লাগত। চীনের ইঞ্জিনিয়ারিং একাডেমির একাডেমিশিয়ান তাই ছিয়ংহাইয়ের নেতৃত্বে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল কম্পিউটেশনাল অপটিক্সভিত্তিক নতুন পদ্ধতি উদ্ভাবন করে। পাঁচ বছরের গবেষণার পর তারা ‘ডিজিটাল ইনকোহেরেন্ট সিনথেসিস অব হোলোগ্রাফিক লাইট ফিল্ডস’ নামের একটি নতুন প্রিন্টিং প্রযুক্তি তৈরি করেন।
গবেষণায় দেখা গেছে, প্রযুক্তিটি ১২ মাইক্রোমিটার পর্যন্ত ক্ষুদ্র কাঠামো প্রিন্ট করতে পারে এবং এর গতি সেকেন্ডে সর্বোচ্চ ৩৩৩ ঘন মিলিমিটার। প্রচলিত লেয়ার-বাই-লেয়ার স্ক্যানিং পদ্ধতির সীমাবদ্ধতা অতিক্রম করে এটি বেশ কম সময়ে জটিল কাঠামো তৈরি করতে পারে।
গবেষকরা জানান, নতুন প্রযুক্তিটি ভবিষ্যতে ফোটোনিক কম্পিউটিং ডিভাইস, মোবাইল ফোনের ক্যামেরা মডিউল, মাইক্রো-রোবটসহ টিস্যুর মডেল তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
থ্রিডি প্রিন্টিংয়ের গতিতে রেকর্ড চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.