Wednesday, June 10, 2026
Live

দক্ষিণ আফ্রিকায় ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’-র পঞ্চম খণ্ডের আনুষ্ঠানিক প্রচার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ আফ্রিকায় ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’-র পঞ্চম খণ্ডের আনুষ্ঠানিক প্রচার
ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বুধবার অনুষ্ঠিত হলো ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’-র ইংরেজি সংস্করণের পঞ্চম খণ্ডের আনুষ্ঠানিক প্রচার। প্রায় ২০০ অংশগ্রহণকারী এতে যোগ দেন। অংশগ্রহণকারীরা বলেন, পঞ্চম খণ্ডে তুলে ধরা হয়েছে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যমণ্ডিত সমাজতন্ত্র বিষয়ক সি চিন পিংয়ের চিন্তার সর্বশেষ অগ্রগতি। এতে চীনের আধুনিকায়নের পথ, এর বৈশিষ্ট্য, বাস্তবধর্মী কৌশল এবং অর্জিত উল্লেখযোগ্য সাফল্যসমূহ সুবিন্যস্তভাবে উপস্থাপিত হয়েছে। গ্লোবাল সাউথের দেশগুলোর আধুনিকায়ন প্রচেষ্টার জন্য বইটি মূল্যবান দৃষ্টিভঙ্গি ও কার্যকর পদ্ধতি প্রদান করে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ব্রিকসের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও দক্ষিণ আফ্রিকা আধুনিকায়ন এগিয়ে নিতে ১০টি অংশীদারত্ব কর্মসূচি বাস্তবায়ন, চারটি বৈশ্বিক উদ্যোগ প্রচার এবং গ্লোবাল সাউথের উন্নয়ন ও পুনর্জাগরণে একসঙ্গে কাজ করবে। দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা, পর্যবেক্ষণ ও মূল্যায়নবিষয়ক মন্ত্রী মারোপেনে রামোকগোপা বলেন, বইটিতে চীনের আধুনিকায়নের পথ, দারিদ্র্যবিরোধী সংগ্রাম, বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবনসহ বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে। এটি গ্লোবাল সাউথকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের দৃষ্টিভঙ্গি বোঝার একটি মূল্যবান জানালা প্রদান করে। দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদের হাউস চেয়ারপার্সন সেডরিক ফ্রোলিক বলেন, বইটি চীনের ভবিষ্যৎ উন্নয়নের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরে এবং দক্ষিণ আফ্রিকার জন্যও চীনের সাম্প্রতিক উন্নয়ন-দর্শন ও বৈদেশিক নীতির অগ্রাধিকার বোঝার সুযোগ সৃষ্টি করে।তিনি আরও বলেন, মানুষকে অগ্রাধিকার দেওয়া, সবুজ উন্নয়ন, যৌথ সমৃদ্ধি এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনের মতো ধারণাগুলো আধুনিকায়নের পথে থাকা দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। অনুষ্ঠানে অতিথিদের মাঝে বইটির ইংরেজি সংস্করণের কপি বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা আধুনিকায়ন অভিজ্ঞতা ভাগাভাগি, বৈশ্বিক শাসন, গ্লোবাল সাউথ এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস, চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ এবং দক্ষিণ আফ্রিকায় চীনা দূতাবাস। জেনিফার/ফয়সলতথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.