Wednesday, June 10, 2026
Live

দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শানথৌ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে শহরের ছাওনান জেলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ প্রায় ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগা ভবনটি চারতলা কংক্রিটের কাঠামো ছিল এবং প্রায় ১৫০ বর্গমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.