মে ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন সম্পর্কে সাংবাদিকের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়েছেন।
কুও চিয়া খুন বলেন যে, দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন হলো ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ বিধি’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। এটি সব পক্ষকে মতপার্থক্য আরও ভালোভাবে সামলাতে, সহযোগিতা বাড়াতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। বর্তমানে, চীন আচরণবিধির খসড়া নিয়ে আসিয়ান দেশগুলোর সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন আশা করে যে, সব পক্ষ তাদের নিজ নিজ লক্ষ্যে অবিচল থাকবে, ঐকমত্যের উপর মনোযোগ দেবে, হস্তক্ষেপ পরিহার করবে এবং যত দ্রুত সম্ভব আচরণবিধির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে।
লিলি/তৌহিদ/আনন্দী
外交部:制定“南海行为准则” 有利于维护南海和平稳定
5月11日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者就制定“南海行为准则”提问。
郭嘉昆表示,制定“南海行为准则”是落实《南海各方行为宣言》的重要举措,也是中国和东盟国家的重要共识,有利于各方更好地管控分歧,促进合作,维护南海和平稳定。目前中方正同东盟国家就“准则”案文保持密切磋商,希望各方坚定目标,聚焦共识,排除干扰,争取早日达成“准则”。