Wednesday, June 10, 2026
Live

দক্ষিণ চীন সাগরে পিএলএ’র নিয়মিত টহল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগরে পিএলএ’র নিয়মিত টহল

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) নৌবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড।

পিএলএ’র মুখপাত্র চাই শিচেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, এই সময়ে নৌবাহিনী নির্ধারিত সামুদ্রিক অঞ্চলে রুটিন টহল সম্পন্ন করে।

তিনি আরও বলেন, ফিলিপাইন বহিঃআঞ্চলিক দেশগুলোর সঙ্গে তথাকথিত “যৌথ টহল” পরিচালনার জন্য জোট বেধেছে, যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।

চাই জোর দিয়ে বলেন, সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.