Wednesday, June 10, 2026
Live

দক্ষিণ চীন সাগরে পূর্ব পুরুষদের ভূখন্ড রক্ষার অঙ্গীকার চীনা মৎস্যজীবীদের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগরে পূর্ব পুরুষদের ভূখন্ড রক্ষার অঙ্গীকার চীনা মৎস্যজীবীদের
ফেব্রুয়ারি ২৩, সেএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণতম দ্বীপ প্রদেশ হাইনানের জেলোরা তাদের দেশের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের অটল সংকল্প ঘোষণা দিয়েছে। মৎস্যজীবীরা দৃঢ়ভাবে জানিয়েছে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা জাল ফেলে আসছেন, সেখানে বংশপরম্পরায় পাওয়া তাদের ‘পূর্বপুরুষের এলাকা’ তারা রক্ষা করবেন। হাইনানের থানমেন টাউনের জেলেরা হাজার বছর ধরে নানশা ছুনতাও ও চেংমু আনশার মতো দূরবর্তী জলসীমায় মাছ ধরে আসছেন, যা তারা তাদের 'পূর্বপুরুষের এলাকা' হিসেবে গণ্য করেন। সাম্প্রতিক সময়ে হুয়াংইয়ান তাও এবং রেন'আই চিয়াও-এর মতো বিতর্কিত এলাকায় ফিলিপাইনের অনুপ্রবেশ ও উসকানিমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উত্তেজনা ছড়িয়েছে। চীনা মৎস্যজীবীদের মতে, ফিলিপাইন সরকার সাধারণ জেলেদের প্রলুব্ধ করে বিপজ্জনক দ্বন্দ্বে ঠেলে দিচ্ছে। গত ১৭ জুন ২০২৪-এ একটি ফিলিপিনো জাহাজের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে, যার জন্য চীন ফিলিপাইনকেই দায়ী করেছে। ফিলিপাইন চীনের সঙ্গে সালিশ না করে ২০১৩ সালে একতরফাভাবে হেগ-ভিত্তিক একটি ট্রাইব্যুনালে একটি সালিশ মামলা দায়ের করে। একতরফাভাবে মামলার ফলে ফিলিপাইন ইউএনসিএলওএস ধারা ২৮৩ লঙ্ঘন করেছে। এদিকে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়কে প্রত্যাখ্যান করে মৎস্যজীবীরা জানিয়েছেন, কোনো রাজনৈতিক চাপ বা উসকানি তাদের এই ঐতিহাসিক অধিকার থেকে বিচ্যুত করতে পারবে না। সার্বভৌমত্ব রক্ষা তাদের কাছে কেবল দায়িত্ব নয়, বরং একটি উত্তরাধিকার। রাসেল/ জেনিফার তথ্য ও ছবি:সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.