Wednesday, June 10, 2026
Live

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনকে উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনকে উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করল চীন
দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা বাড়াতে পারে এমন যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য ফিলিপাইনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীনের সামরিক বাহিনী। রোববার এক বিবৃতিতে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র থিয়ান চুনলি বলেন, ফিলিপাইন সম্প্রতি বাইরের দেশগুলোর সঙ্গে তথাকথিত ‘যৌথ টহল’ পরিচালনা করেছে, যা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে তাদের একটি বোমারু বিমান ইউনিটের রুটিন টহল মিশন পরিচালনা করেছে। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.