Wednesday, June 10, 2026
Live

দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করতে সম্মত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করতে সম্মত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এপ্রিল ৮: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ-মাধ্যমে ঘোষণা করেছেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলার পর পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প জানান, এই স্থগিতাদেশটি হরমুজ প্রণালী সম্পূর্ণ, অবিলম্বে ও নিরাপদে উন্মুক্ত করার বিষয়ে ইরানের সম্মতির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও সামরিক অভিযান স্থগিত রাখবে, যা একটি "দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি" হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, নির্ধারিত সামরিক লক্ষ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি দশ-দফা প্রস্তাব পেয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে, এটি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। অতীতে যেসব মূল বিষয় নিয়ে বিতর্ক ছিল, তার প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে; তবে চুক্তিটি চূড়ান্ত ও সম্পন্ন করার জন্য দুই সপ্তাহ সময় লাগবে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.